খবর লাইভ : কলকাতা পুলিশে এবার নতুন ব্যাটালিয়ন। নেতাজী ব্যাটালিয়ন নামে নতুন বাহিনী গঠন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ২ জন ডেপুটি কমিশনারের নেতৃত্বে গঠিত হবে এই ব্যাটালিয়ন। ১১৭১টি নতুন পোস্ট তৈরি করা হবে এই ব্যাটালিয়নে। কলকাতা পুলিশের অধীনে এই নতুন ব্যাটালিয়ন তৈরি হবে হাওড়ার কামারডাঙায় পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে।
সূত্রের খবর, অর্থ দফতরের সঙ্গে একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তা থেকেও ওই বাহিনীতে পাঠানো হতে পারে। তার আগে কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কর্মী অফিসার নিয়ে তৈরি হতে পারে নেতাজী ব্যাটালিয়ন।
আরও পড়ুন- BGBS নিয়ে প্রস্তুতি শেষ পর্যায়ে, দু’দিন ইকো ট্যুরিজম পার্কে থাকবেন মুখ্যমন্ত্রী!
৬ এপ্রিল রাজ্যে নারী সুরক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় করতে প্রতি জেলায় বিশেষ মহিলা ব্যাটালিয়ন (WB Women Police Battalion) তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে এই মহিলা ব্যাটালিয়ন তৈরির চিন্তাভাবনা চলছে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…