খবর লাইভ : ‘দিদিকে বলো’-র দ্বিতীয় দফার কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আগামী ৫ মে থেকে তিন ধাপে এই কর্মসূচি রূপায়িত হবে। সেই কর্মসূচির নীল নকশা ঠিক করতে শনিবার দুপুরে ভবানীপু্রের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় দফতরে বৈঠকে বসেছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। ওই বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
প্রথমে জানা গিয়েছিল, দলের নেতাদের বেফাঁস মন্তব্য রুখতে তৃণমূলের নেতারা এই বৈঠক করবেন। কিন্তু পরে জানা যায়, ‘দিদিকে বলো ২’-এর কর্মসূচি নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসেছিলেন তাঁরা।
দলের নেতারা এই কর্মসূচি নিয়ে মুখ খুলতে চাননি। ৮ মার্চ নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক সভায় ভোটকুশলী প্রশান্ত কিশোরের উপস্থিতিতে ‘দিদিকে বলো’ কর্মসূচি ফের শুরু করার আভাস দেওয়া হয়েছিল। মার্চ মাসের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতেও এই কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত বার্তা দিয়েছিলেন মমতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…