খবর লাইভ: আগাম জামিন নিতে এসে আদালত চত্বর থেকেই গ্রেফতার হল হাঁসখালি-কাণ্ডের এক অভিযুক্ত। ধৃতের নাম রঞ্জিত মল্লিক ওরফে লাদেন। সিবিআই আধিকারিকেরা লাদেনের ফোনে আড়ি পেতেছিলেন। সেই সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়েছে।
মূল এফআইআরে নাম ছিল না লাদেনের। কিন্তু গ্রেফতারের আশঙ্কা করছিল সে। তাই লাদেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আগাম জামিনের চেষ্টা করছিল সে। তবে হাঁসখালি-কাণ্ডের তদন্তভার নেওয়ার পর থেকে সিবিআই হন্যে হয়ে খুঁজছিল রঞ্জিতকে। তার পরিবারের সদস্য এবং বন্ধুদের ফোনে আড়ি পাতা হয়েছিল। ফোনের সূত্র ধরেই তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন, শনিবার দুপুরে পরিবারের দুই সদস্যকে সঙ্গে নিয়ে রানাঘাট আদালতে আসবে লাদেন। সেখানেই পাতা হয় ফাঁদ। আদালত চত্বর থেকেই তাকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
হাঁসখালির ঘটনার তদন্তভার নেওয়ার পর এটাই সিবিআইয়ের প্রথম গ্রেফতার। মূল এফআইআরে নাম না থাকলেও তদন্তে বার বার উঠে আসছিল তাঁর নাম।লাদেন ব্রজের ঘনিষ্ঠ বন্ধু। ব্রজের পাড়াতেই তার বাড়ি। ব্রজ গ্রেফতার হওয়ার পর থেকেই বেপাত্তা হয়েছিল সে এবং তার পরিবার। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ব্রজ জেরায় স্বীকার করেছে যে, রঞ্জিত গত ৪ এপ্রিল তার বাড়িতে উপস্থিত ছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…