খবর লাইভ : পাঞ্জাবের মসনদে বসেছেন আম-আদমির পার্টির (Aam Admi Party) নেতা ভগবন্ত মান (Bhagwant Mann)। কিন্তু গদিতে বসেও স্বস্তিতে নেই অরবিন্দ কেজরিওয়ালের (Arvind kejriwal) অন্যতম এই স্নেহধন্য় নেতা। এবার এই পোড় খাওয়া রাজনীতিবিদের বিরুদ্ধে মদ্যপান করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল। এমনকী তাঁর নামে ইতিমধ্যেই থানায় অভিযোগও দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার পঞ্জাবের শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) গুরুতর অভিযোগ করে ভগবন্ত মানের বিরুদ্ধে। তাঁদের দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) নেতা ভগবন্ত সিং মান ১৪ এপ্রিল পয়লা বৈশাখীর উৎসবের দিন মাতাল অবস্থায় তখত দামদামা সাহিব গুরুদ্বারে মত্ত অবস্থায় প্রবেশ করেছিলেন। যা সম্পূর্ণ ভাবে গুরুদ্বারে প্রবেশের নিয়ম বিরুদ্ধ। এই ঘটনার জন্য অবিলম্বে ভগবন্ত মানকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছে শিরোমনি গুরুদ্বার প্রবন্ধ কমিটি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…