খবর লাইভ : আসানসোলে বিজেপির এত ব্যবধানে হারের পিছনে শুভেন্দু অধিকারীর অবদান রয়েছে বলে আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, তৃণমূলের বড় ব্যবধানে জয় নিয়ে কোনও অনিশ্চয়তা না থাকলেও বিজেপি শুভেন্দুকে আসানসোলের দায়িত্ব দেওয়ার পরে ব্যবধানের রেকর্ড যে ভাঙা হবে তা নিশ্চিত হয়ে যায়। রাজ্য বিজেপি অবশ্য এমন ফলের পিছনে তৃণমূলের সন্ত্রাসকেই দায়ী করছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘উপনির্বাচনে স্থানীয় শাসকদলের জয়ের সম্ভাবনা বেশিই হয়। আর গোটা রাজ্যেই যে ভাবে সন্ত্রাস চলছে, তাতে বিজেপির ভোটারেরা বুথে যেতেই ভয় পেয়েছেন।’’
বিজেপির কোনও নেতা এই নিয়ে মুখ না খুললেও ব্যবধান নিয়ে সুকান্ত বলেন, ‘‘যে ভাবে ভোট হয়েছে তাতে এমন ফল হওয়াই স্বাভাবিক। সন্ত্রাসের আবহে এই ফল কোনও ভাবেই মানুষের স্বাভাবিক রায় নয়।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…