মাত্র ২০ থেকে ২৫ বছরের মধ্যেই ‘অখণ্ড ভারত’ বাস্তব হবে: মোহন ভাগবত

খবর লাইভ :  আর মাত্র ২০ থেকে ২৫ বছরের মধ্যেই ‘অখণ্ড ভারত’ বাস্তব হবে। হরিদ্বারে এমনই জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রসঙ্গত, অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি স্বামী রবীন্দ্র পুরী নিজে গ্রহ-নক্ষত্রের হিসেব কষে ক’দিন আগেই এই দাবি করেছিলেন। এ বার সেই দাবিতে নিজের সিলমোহর দিলেন সঙ্ঘ প্রধান।
মোহন বলেন, ‘‘স্বামী রবীন্দ্র পুরী জানিয়েছিলেন, গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে আমাদের সকলের অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি ওঁর সঙ্গে সম্পূর্ণ একমত।’’

পাশাপাশি তাঁর সংযোজন, ‘‘ঋষি অরবিন্দ ও স্বামী বিবেকানন্দের মতো দার্শনিকদের বাণীর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। এ আমার নিজের কথা নয়, এমনকি জ্যোতিষের কথাও বলছি না। ঋষি অরবিন্দ বলেছিলেন, ভারত উঠে দাঁড়াবেই, এটাই বাসুদেবের ইচ্ছে।’’

মোহন আরও দাবি করেন, যে গতিতে ভারত এগিয়ে চলেছে, তাতে অখণ্ড ভারতের লক্ষ্যপূরণে আর মাত্র ২০ থেকে ২৫ বছর মতো লাগবে। তিনি বলেন, ‘‘আমরা সবাই যদি একজোট হয়ে চেষ্টা করি, তাহলে অর্ধেক সময়েই লক্ষ্যে পৌঁছনো সম্ভব হবে।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago