খবর লাইভ: হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে তৃণমূল নেতার ছেলে প্রধান অভিযুক্ত সোহেল ওরফে ব্রজ গয়ালীর বাড়ির পিছন থেকে উদ্ধার হল একটি মোবাইল ফোন। পাশাপাশি, ঘরের মেঝে থেকে ফরেন্সিক দল রক্ত ও বীর্যের দাগ পেয়েছে বলে খবর। ধৃতের ডিএনএ নমুনা পরীক্ষায় তা মেলে কি না দেখা হবে।
অন্য দিকে, বীর্যের নমুনাও গুরত্বপূর্ণ প্রমাণ বলে জানাচ্ছেন তদন্তকারীরা। অন্য দিকে, ‘ফিঙ্গার প্রিন্ট’ বিশেষজ্ঞরা সংগ্রহ করছেন বিভিন্ন হাতের ছাপ।শুক্রবার জানা যায়, ডিএনএ পরীক্ষার উপর জোর দিচ্ছেন সিবিআই আধিকারিকরা। সকালে কৃষ্ণনগর বিশেষ ক্যাম্প অফিস থেকে সোজা নির্যাতিতার বাড়িতে যান সিবিআই ও কেন্দ্রীয় ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা। সেখানে নানা নমুনা সংগ্রহ করছেন তাঁরা। হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে আগেই মূল অভিযুক্ত ব্রজ-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…