খবর লাইভ : নন্দীগ্রামে গিয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ দোলা সেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈঠকে যাঁদের ডাকা হয়েছে, তাঁরাই বিজেপি-র পতাকা নিয়ে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। অথচ বাদ পড়েছেন দলের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা।
ঙযদিও কোনও বিক্ষোভের কথা মানতে চাননি দোলা।বৃহস্পতিবার নন্দীগ্রাম বাজারে সাংগঠনিক বৈঠকে ডাক না পাওয়ায় বিক্ষোভ দেখাচ্ছিলেন নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের ও তাঁর অনুগামীরা।
সেই সময় সেখানে উপস্থিত হন সাংসদ দোলা সেন। তখন তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। ঘিরে ধরা হয় দোলার গাড়ি। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
তাহের বলেন, ‘‘আজ নন্দীগ্রামে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে যাঁদের ডাকা হয়েছে, তাঁরাই বিধানসভা ভোটের সময় বিজেপি-র পতাকা কাঁধে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। আর আমরা বাদ পড়ে গেলাম! যখন তা নিয়ে বিক্ষোভ করলাম, তখন আমাদের বৈঠকে ডাকা হল। এটা ঠিক নয়।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…