নদিয়ার হাঁসখালির নির্যাতিতার বাবা এবং মা অসুস্থ। দু’জনকেই ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে। বুধবার সকালে তাঁদের ভর্তি করানো হয় বগুলা গ্রামীণ হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে নিহত নাবালিকার বাবার ডিহাইড্রেশন দেখা দিয়েছে। মা জ্বরে আক্রান্ত। মেয়ের মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন দু’জনেই। দু’জনকে চিকিৎসার জন্য বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁদের ভর্তি করানোর পরামর্শ দেন। তাঁদের পরামর্শ মতো চিকিৎসা চলছে। এক প্রতিবেশীর কথায়, ‘‘ওঁদের দু’জনেরই শারীরিক অবস্থা খুব খারাপ। এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি।’’
হাঁসখালি-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তাতে সন্তুষ্ট নির্যাতিতার বাবা। তাঁর বক্তব্য, ‘‘সিবিআই তদন্তের নির্দেশে আমরা খুশি। যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার হোক। আমরা অভিযুক্তদের ফাঁসি চাই।’’
এদিকে হাঁসখালি ধর্ষণ কাণ্ড (Hanskhali Rape Case) নিয়ে রাজ্যজুড়ে তুমুল হইচই। এই ঘটনা নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, “৯৩ শতাংশ ধর্ষণই ঘটে পরিবারের অভ্যন্তরে।” তাঁর এই মন্তব্যের নিন্দায় সরব বিরোধীরা।
ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট উল্লেখ করে তৃণমূল সাংসদ আরও বলেন, “ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ৩৪ হাজার যৌন হেনস্তার ঘটনার ৯৩ শতাংশই পরিবারের মধ্যে ঘটছে। যাতে জড়িত আত্মীয় বা বন্ধু। এই বিষয়টি মাথায় রেখে সকলের সমালোচনা করা উচিত।”
এরই মাঝে মেয়ের সঙ্গে ঘটা নির্যাতন নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মৃতার বাবা। তাঁর অভিযোগ, জন্মদিনের পার্টি থেকে ফেরার পরই অভিযুক্ত সোহেল ও তার দলবল হুমকি দিতে শুরু করে তাঁদের। মুখ খুললে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…