হাঁসখালি গণধর্ষণ এবং মৃত্যুর মামলার তদন্তভার হাই কোর্টের পর্যবেক্ষণে সিবিআই করবে বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। যে ঘরে গণধর্ষণ হয়েছিল, সেখানকার বিছানার চাদর বাজেয়াপ্ত করা হয়েছে কি না, মামলার শুনানিতে এই প্রশ্ন তুলেছিলেন মামলাকারীদের আইনজীবী ফিরোজ এডুলজি। তখন রাজ্যের কৌঁসুলিই জানিয়ে ছিলেন, সোমবার রাতে ওই বিছানার চাদর বাজেয়াপ্ত করা হয়েছে। তবে বুধবার পর্যন্ত ওই চাদর ফরেন্সিক ল্যাবে পাঠানো সম্ভব হয়নি বলে রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক পরীক্ষার পরেই ওই চাদরে বীর্যের অস্তিত্বের কথা জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, তদন্তকারী পুলিশ আধিকারিকদের হাতে রক্তমাখা কাপড়ের একটি টুকরোও তুলে দিয়েছেন নির্যাতিতার এক আত্মীয়।পরিবারের দাবি, গত সোমবার জন্মদিনের পার্টি থেকে ফিরতেই ওই নাবালিকার অত্যধিক রক্তক্ষরণ শুরু হয়। রক্তে ভেসে গিয়েছিল তার জামা। ওই সময়েই তাঁর জামার কিছু অংশ কেটে রাখা হয়েছিল। পরিবারের অভিযোগ, এর পর ভোর রাতে নাবালিকার মৃত্যুর পর পাড়ার কিছু ছেলে এসে জবরদস্তি তার দেহ নিয়ে গিয়ে দাহ করে দেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…