বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হেনস্থা বিকাশরঞ্জনকে, কাঠগড়ায় তৃণমূলপন্থী আইনজীবীরা

কলকাতা হাইকোর্টে (Calcutta High court) ধুন্ধুমার কাণ্ড। আইনজীবীদের একাংশের বিক্ষোভে তোলপাড় পড়ে গেল হাইকোর্ট চত্বরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাস বয়কট করতে চেয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের আইনজীবীদের একাংশ। ১৭নং কোর্টের সামনে বিক্ষোভ ঘিরে তুলকালাম কাণ্ড বাধে।

এজলাস বয়কট করার দাবি আগেই জানিয়েছেন তৃণমূলপন্থী আইনজীবীরা। অভিযোগ, বুধবার সকাল থেকেই দেখা যায় এজলাসে কোনও আইনজীবীকেই প্রবেশ করতে দেননি তাঁরা। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ধাক্কা মেরে বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, আদালত বয়কট করা যায় না। বিজেপিপন্থী আইনজীবী অথবা যে সব আইনজীবীরা এজলাস বয়কট করার পক্ষে নয়, তাঁদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রবেশ করলে সেই বিক্ষোভ আরও বড় আকার নেয়। ঘটনার পর প্রধান বিচারপতির চেম্বারে যান বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এজলাসের মেঝেতে বসে যখন আইনজীবীরা বিক্ষোভ দেখাতে থাকেন, তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলপন্থী আইনজীবীদের প্রশ্ন করেন, ‘আমার এজলাসে কি কারও কোনও অসুবিধা হচ্ছে?’ জবাবে আইনজীবীরা জানান, সর্বসম্মতভাবে এজলাস বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন। আর তা শুনেই প্রতিবাদ জানান অন্যান্য আইনজীবীরা। তাঁদের দাবি, এটা মোটেই বার অ্যাসোসিয়েশনের সর্বসম্মত সিদ্ধান্ত নয়। তাঁদের দাবি, যাঁরা বিরোধিতা করছেন না, তাঁদের প্রবেশ করতে দেওয়া হোক।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago