অস্ত্র ভান্ডারে টান, মারিওপোলে শেষ প্রহরের অপেক্ষায় ইউক্রেন

খবর লাইভ  :  রাশিয়া ইতিমধ্যেই আক্রমণ করেছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। যার জেরে তছনছ হয়ে গিয়েছে ওই শহর। বিধস্ত ইউক্রেন। আকাশপথে হামলার পাশাপাশি সীমান্তে ইউক্রেন পেরিয়ে ঢুকে পড়েছে রাশিয়ার পদাতিক সেনাও। মুর্হুমুহু এয়ার স্ট্রাইকে ধ্বংস ইউক্রেনের এয়ারবেস। ধ্বংস একের পর এক সেনা ঘাঁটি।
এমনকি, ফুরিয়ে যেতে পারে ইউক্রেনের গোলাবারুদ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এমনই দাবি করলেন আমেরিকার প্রাক্তন সেনা কর্তা বেন হজেস।

আরও পড়ুন- কড়া নিরাপত্তার মধ্যেই চলছে আসানসোল ও বালিগঞ্জের ভোটগ্রহণ
ফের ইউক্রেনের একটি TV Tower-এ হামলা চালাল রুশ বায়ুসেনা। ঘটনাটি ঘটেছে রিভেন শহরে। এই হামলায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি সূত্রের। আহতের হয়েছেন আরও অনেকে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা শান্তি বৈঠক সোমবারের মতো স্থগিত হয়ে গিয়েছে। আজ ফের আলোচনায় বসবে দুই পক্ষের প্রতিনিধিরা।
এখনও পর্যন্ত ইউক্রেনীয় সেনাবাহিনীর ৩ হাজার ৪৯১টি পরিকাঠামো ধ্বংস করেছে রুশ সেনা। দাবি রাশিয়ার সমংবাদমাধ্যমের।
মারিওপোল শহরে অন্তত ৪ লাখ মানুষকে বন্দি করে রেখেছে রাশিয়া। বুধবার এমনটাই দাবি করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।

নিরন্তর রুশ হানায় গোটা শহরময় ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে লাশ। কার্যত মৃতনগরীতে পরিণত হয়েছে ইউক্রেনের দক্ষিণের বন্দর শহর মারিয়ুপোল। দেওয়ালে পিঠ ঠেকে গেলেও এত দিন প্রাণপণ লড়াই জারি রেখেছিল ইউক্রেনের সেনা। তবে তারা জানিয়েছে, মারিয়ুপোলে সম্ভবত আজই যুদ্ধের শেষ দিন। কারণ, যে পরিমাণ অস্ত্র মজুত, তা দিয়ে আর লড়াই করা সম্ভব নয়। যদিও ইউক্রেন সেনার প্রধান কমান্ডার জানিয়েছেন, মারিয়ুপোলের দখল এখনও তাঁদের হাতেই রয়েছে।

এরই মধ্যে ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। জানা গিয়েছে কিয়েভ, খারকিভ এবং মারিওপোলে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে রুশ সরকার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অনুরোধেই এই যুদ্ধবিরতির ঘোষণা বলে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago