খবর লাইভ : বদলে গেল ফরওয়ার্ড ব্লকের পতাকা! পাঁচ দশক পর এই পরিবর্তন। শনিবার ভুবনেশ্বরে শেষ হয়েছে ফরওয়ার্ড ব্লকের জাতীয় পরিষদের বৈঠক। সেই বৈঠকেই দলীয় পতাকা বদলের সিদ্ধান্ত নিয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। এত দিন লাল পতাকার মাঝে লাফানো বাঘের সঙ্গে থাকত কাস্তে-হাতুড়ি। কিন্তু এ বার সেই কাস্তে-হাতুড়ি চিহ্নটি বাদ দিতে চলেছে ফব। পাঁচের দশকের প্রথম দিকে পুরীর পার্টি কংগ্রেসে বর্তমান পতাকা চূড়ান্ত করেছিলেন তৎকালীন ফব নেতৃত্ব।
আরও পড়ুন- Today Horoscope: আজ কেমন যাবে
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সেই প্রশ্নের জবাবে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘‘জাতীয় কাউন্সিলের বৈঠক থেকে আমরা সুভাষচন্দ্র বসুর মতবাদ অনুসরণে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমাদের পতাকা থেকে কাস্তে-হাতুড়ি চিহ্নটি বাদ যাচ্ছে।’’
কান্নুরে বামফ্রন্টের বড় শরিক সিপিএমের পার্টি কংগ্রেস চলছে। যদিও বামফ্রন্টের জোট থেকে এখনই সরে না আসার পক্ষে ফব নেতৃত্ব সওয়াল করেছেন জাতীয় পরিষদের বৈঠকে। পাশাপাশি, সংগঠনের কথা মাথায় রেখে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের কোনও সাধারণ সম্পাদক আর ভোটে দাঁড়াতে পারবেন না। ভোটে না দাঁড়ানোই নয়, সাধারণ সম্পাদকরা কেউ তিন বারের বেশি পদে থাকতে পারবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন ফব নেতৃত্ব। সর্বস্তরের কমিটিতে থাকার জন্য ফব নেতৃত্ব সর্বোচ্চ বয়সসীমা ধার্য করছে ৭৫।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…