খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের মুকুটে নয়া পালক। টোটাল পার্সনস ওয়ার্কড-এর হিসেবে দেশের সব রাজ্যের মধ্যে শীর্ষে বাংলা। অর্থাৎ, ২০২১-২২ অর্থবর্ষে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে এই রাজ্যে। সেই সংখ্যাটা ১.১ কোটি, যা দেশজুড়ে রবিবার নজির তৈরি করেছে। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫-এর অধীনে মানব-দিবস তৈরিতে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে (100 Days Work) রয়েছে। কর্মশক্তিতে প্রথম স্থান অধিকার করেছে বাংলা।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী পুলক রায় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন এ বিষয়ে আভাস দিয়েছেলেন। ৩১ মার্চের পর কেন্দ্রীয় সরকারের রিপোর্টে সেটাই প্রমাণিত হল। চলতি অর্থর্ষে ৩১ মার্চ পর্যন্ত, ১০০ দিনের কাজের প্রকল্পের অধীনে মোট ৩৬,৪২,৪৮,৫৯৬ টি মানব-দিবস তৈরি করা হয়েছে এই রাজ্যে।
আরও পড়ুন- হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে নয়া মোড়, কেরোসিন তেল ঢেলে তড়িঘড়ি পোড়ানো হয়েছিল নির্যাতিতার দেহ!
দেশে ২০২০ সালে যখন করোনার সংক্রমণ ছড়াতে শুরু করল, তখন লকডাউন ঘোষণার পর বহু পরিযায়ী শ্রমিকের কাজ হাতছাড়া হয়ে গিয়েছিল। রুজি-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় কর্মস্থল থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিল পরিযায়ী শ্রমিক।
Under @MamataOfficial‘s exemplary leadership, Bengal ranked first among all States in ‘Total Persons Worked’
(Employed) in MGNREGA (2021-22).Bengal Govt. gave work to nearly 1.1 Cr people through MGNREGA!
This is the #BengalModel that @narendramodi ji could only dream of! pic.twitter.com/VZdZTL86ox
— All India Trinamool Congress (@AITCofficial) April 10, 2022
সেই সময়ে তাদের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্নে তরফ থেকে প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে পরিযায়ী শ্রমিকরা কাজ পায়। তাদের জন্যই ফের ১০০ দিনের কাজ প্রকল্প শুরু করা হয়। রাজ্য সরকারের সেই পদক্ষেপ সত্যি সফল হয়। এমনকি রাজ্যের সাফল্যকে স্বীকৃতি দিল কেন্দ্রও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রবিবার কেন্দ্রের একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানেই দেখা যায় বর্তমানে দেশে ১০০ দিনের কাজের মধ্যে কর্মসংস্থানের নিরিখে শীর্ষে অবস্থান করছে পশ্চিমবঙ্গ।




