খবর লাইভ: ফের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি নিয়ে রাজনৈতিক প্রচারে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, “ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে আগামী বছর নির্বাচন। আর সেই নির্বাচনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস।”
আরও পড়ুন- ভাদু শেখ খুনে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
প্রসঙ্গত ত্রিপুরার পুর ভোটে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। তবে মাত্র একটি কাউন্সিলর জিততে সক্ষম হয় তারা। শতাংশের বিচারে প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই অবশ্য তৃণমূলের সেই জয়ী কাউন্সিলর দল ছেড়েছেন। যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর বিজেপিতে যোগদান নিয়ে তৃণমূলকে একযোগে কটাক্ষ করেছেন বিপ্লব দেব-অমিত মালব্য-শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব।
তাঁর সাফ কথা, তাঁরা এক ইঞ্চি জমিও ছাড়বেন না এই লড়াইয়ে৷ প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই ত্রিপুরা গিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। মেঘালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভুঁইয়াকে। অসম দেখছেন সুস্মিতা দেব।
একাধিক ইস্যুতে তাই বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।ত্রিপুরায় ব্যর্থ বিজেপি সরকার, এই দাবিতে আন্দোলন করতে চায় তৃণমূল। তাদের দাবি, রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার চূড়ান্ত বিপর্যয়, প্রতিদিন বিরোধী দলের নেতা কর্মী থেকে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন, তাঁদের বাড়ি, ঘর, সম্পদ ধ্বংস করা হচ্ছে, মহিলাদের উপর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…