খবর লাইভ : ভাদু শেখ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। এই নিয়ে গত সাড়ে সাত মাসে নবম সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এর আগে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্ত করছিল রাজ্য পুলিশ। হাই কোর্টে আবেদন জমা পড়েছিল, বগটুইয়ের পাশাপাশি ভাদু খুনেরও তদন্ত যেন সিবিআইকে দেওয়া হয়। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দেয়, সিবিআই উপপ্রধান খুনেরও তদন্ত করবে।আদালতে সিবিআই আগেই জানিয়েছিল, তারা ভাদু শেখের খুনের তদন্তের জন্যও প্রস্তুত।
আরও পড়ুন- রাষ্ট্রসঙ্ঘের হিউম্যান রাইটস কাউন্সিল থেকে বরখাস্ত রাশিয়া, ভোটাভুটিতে নেই ভারত
২১ মার্চ, সোমবার সন্ধেয় বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ৷ তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল যুবক৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের৷ নিহতদের অধিকাংশ মহিলা ও শিশু৷ পরে আরও একজনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে। বগটুইয়ের ঘটনায় প্রথমে সিট এই ঘটনার তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। যদিও ভাদুর খুনের তদন্ত করছে রাজ্য পুলিস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…