‘কুছ তো লোগ কহেঙ্গে’, লোকসভায় ভাইরাল ভিডিও নিয়ে বললেন শশী থারুর

খবর লাইভ  : অবশেষে সেই বিতর্কে মুখ খুললেন শশী। ‘অমর প্রেম’ ছবিতে রাজেশ খান্নার লিপে কিশোর কুমারের গাওয়া গানের লাইন তুলে তিনি জানিয়েছেন, ”কুছ তো লোগ কহেঙ্গে।” সেই সঙ্গে জানিয়েও দিলেন, সেই সময় কী কথা হচ্ছিল দুই সাংসদের মধ্যে।এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে শরদ পাওয়ারের কন্যা। লোকসভায় তাঁর পিছনের সারিতে বসে ছিলেন কংগ্রেস সাংসদ শশী। সেই সময় ভাষণ দিচ্ছিলেন ফারুক আবদুল্লা। কিন্তু তার মধ্যেই দেখা যায় কথোপকথনে মগ্ন দু’জনে। কী কথা হচ্ছিল বারামাটি ও তিরুবনন্তপুরমের সাংসদের মধ্যে? সেকথাও আরেকটি টুইটে জানিয়েছেন শশী। পরে তিনি ‘অমর প্রেম’ ছবির বিখ্যাত গানটির কয়েকটি লাইন তুলে ধরেন।

ভিডিওটি প্রথম পোস্ট করেছিলেন ফারুকের পুত্র ওমর আবদুল্লা। তিনি লেখেন, ”ওমর আবদুল্লার অসাধারণ ভাষণ। সকলেরই শোনা উচিত।”

আরও পড়ুন-ফের আনারুল বললেন ‘আমি নির্দোষ’

তাঁর পোস্টের বক্তব্য থেকেই পরিষ্কার, তিনি খোঁচা মেরেছেন কংগ্রেস সাংসদকে।
বরাবরই বিতর্কিত টুইটের জন্য আলোচনায় উঠে আসতে দেখা গিয়েছে শশীকে। এবার তাঁকে নিয়ে তৈরি হওয়া মিমের জবাবে তাঁর সরস টিপ্পনী ‘কুছ তো লোগ কহেঙ্গে’ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago