খবর লাইভ : ইউক্রেনের উপর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। আর তার জেরে এবার হিউম্যান রাইটস কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করল ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। এদিকে এনিয়ে এদিন ভোটাভুটিও হয়েছে। ৯৩জন সদস্য দেশ রাশিয়াকে বরখাস্তের পক্ষে ভোট দিয়েছে। ২৪টি সদস্য দেশ বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করেছে। অন্যদিকে ৫৮টি দেশ ভোটাভুটি থেকে বিরত থেকেছে। আর তাৎপর্যপূর্ণভাবে সেই ভোটাভুটি থেকে বিরত থেকেছে ভারতও। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি জানিয়েছেন, ভারত ভোটদানে বিরত থেকেছে।
সরকারিভাবে টুইট করে জানানো হয়েছে, মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করা সংক্রান্ত রেজলিউশন থেকে ভারত বিরত থেকেছে। পদ্ধতিগত কারণে ভারত এই পদক্ষেপ নিয়েছে। তবে একটি বিবৃতিতে ত্রিমূর্তি জানিয়েছেন, ভারত সমস্ত রকম হিংসার অবসান চায়। সম্প্রতি বুচ্চাতে সাধারণ মানুষকে হত্যা নিয়ে ভারত অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। এনিয়ে স্বাধীন তদন্তেরও দাবি করেছে ভারত। সামগ্রিক পরিস্থিতিতে বিভিন্ন উন্নয়নশীল দেশে এর প্রভাব পড়ছে। খাবার ও শক্তিসম্পদের দাম ক্রমশ বাড়ছে। রাষ্ট্রসঙ্ঘের ভেতরে ও তার বাইরে যৌথভাবে কাজ করা উচিত বলে জানিয়েছেন টিএস ত্রিমূর্তি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…