খবর লাইভ : বৃহস্পতিবার সকালে সাড়ে ছ’টা নাগাদ স্কুলে পৌঁছে পড়ুয়ারা দেখল মূল গেট বন্ধ। তাতে ঝুলছে নোটিস। যার কোনও আগাম পূর্বাভাসই ছিল না।
আইনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে কলকাতার জি ডি বিড়লা স্কুল (G D Birla School) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল কর্তৃপক্ষ। নোটিসে বলা হয়েছে, “পড়ুয়াদের কথা ভেবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত স্কুল বন্ধ রাখা হচ্ছে।” স্কুলের এই আচরণে যেমন অবাক পড়ুয়ারা, তেমনই ক্ষুব্ধ অভিভাবকরা।
আরও পড়ুন- নিষিদ্ধ ! তবু অনুব্রতর গাড়িতে লালবাতি কেন প্রশ্ন তুলল সিবিআই
করোনার সময়ে অনলাইন ক্লাস চালু ছিল। এপ্রিলের শুরু থেকে স্কুলে ফিরছে পড়ুয়ারা। কিন্তু বেশকিছু পড়ুয়ার ফি বকেয়া থাকার জন্য তাদের ক্লাসে ঢুকতে বাধা দেয় স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, তাদের ক্লাস করতে দেওয়া হয়নি।
এর প্রতিবাদে স্কুল চত্বরেই চলে অভিভাবকদের বিক্ষোভ। এর পরই আদালতের দ্বারস্থ হন ওই অভিভাবকরা। দায়ের হয় পিটিশন। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, বেসরকারি স্কুলে ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের ক্লাসে ওঠা আটকানো যাবে না। বাধা দেওয়া যাবে না ক্লাস করার ক্ষেত্রেও।
কিন্তু স্কুল কর্তৃপক্ষ আদালতের সেই নির্দেশও মানতে নারাজ।
শুধু জিডি বিড়লা নয়, শহরে এই গ্রুপের ৫টি স্কুলই বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকরা। ভবিষ্যত নিয়ে চিন্তিত পড়ুয়ারাও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…