আকাশছোঁয়া বাজার, কম দামে সবজি ও ফল দিতে ঘোষণা মমতার

খবর লাইভ  :  নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির কারণে বাড়ছে এক জায়গা থেকে অন্য জায়গায় সবজি নিয়ে যাওয়ার খরচ বেড়েছে। সেই কারণে আকাশছোঁয়া হয়েছে সবজি, ফলের দাম। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে কম দামে সবজি ও ফল পৌঁছে দিতে সুফল বাংলার মাধ্যমে আরও পরিষেবা বৃদ্ধির কথা বললেন তিনি।

আরও পড়ুন- সাড়ে চার হাজার কোটি টাকার বিনিয়োগ করবে বাংলার বন্ধন ব্যাঙ্কের কনসোর্টিয়াম
তিনি বললেন, সুফল বাংলার দোকান আছে মোট ৩৩২টি। এ ছাড়া ৫০টি স্টল আছে জেলায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি নির্দেশ দেয় এই সুফল বাংলার স্টলের সংখ্যা ৩৩২ থেকে বাড়িয়ে ৫০০টি করতে হবে। এ ছাড়া সুফল বাংলার স্টল বাজারে বাজারে দাঁড়াবে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত। এর পর দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্তও সুফল বাংলা স্টল খোলা থাকবে। আগামী দিনে আরও স্টল খোলা হবে। কারণ, বাজার থেকে সুফল বাংলার স্টলে দাম অনেকটা কম।
কেন্দ্রীয় সরকারের দিকে তোপ দেগে বলেন, কেন্দ্রীয় সরকার কোনওভাবেই দ্রব্যমূল্যবৃদ্ধির উল্টো দিকে কোনও সমাধান পৌঁছে দিতে পারছে না। সেই কারণে রাজ্য সরকার আলাদা ভাবে ব্যবস্থা করছে। রাজ্য সরকারের সুফল বাংলার স্টলে আলু, পেঁয়াজ, বাঁধাকপি, আদা, শশা, কলা-সহ দরকারি জিনিসও রাখা হবে। পাশাপাশি, রমজান মাস চলছে বলে আলাদা করে খেজুর রাখার কথাও বলেন মমতা।তিনি বলেন, যদি ব্যবসায়ীরাও একটু নজরে রাখেন, তা হলে ভাল হয়। পাশাপাশি এনফোর্সমেন্টকেও নজর রাখতে বলেন। তিনি বলেন, বেশি কড়াকড়ি নয়, তবে নজর রাখতে হবে, কেউ যে বেআইনি ভাবে বেশি দামে জিনিস বিক্রি করতে না পারেন। পুরো বিষয়টিতে যাতে সাধারণ মানুষ সুবিধা পান সে দিকেও নজর রাখতে বলেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন আলু, পেঁয়াজ বা কলার নির্দিষ্ট পরিমাণ ঠিক করে দিতে, যাতে সকলেই সেটা পান, সেই ব্যবস্থা করা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago