রাজভবনে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক, কী নিয়ে আলোচনা? ট্যুইটে জানালেন ধনকড়

খবর লাইভ  :  রাজভবনে রাজ্যপালের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Met Jagdeep Dhankhar)। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল আলোচনা হয় এই দিন। একটি ট্যুইটবার্তায় রাজ্যপাল জগদীপ ধনখড় জানান প্রায় একঘণ্টা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয় তাঁদের।
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। গত ২৯ মার্চ অর্থ বিল অনুমোদনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে আলোচনা চেয়েছিলেন’ রাজ্যপাল। একাধিক ইস্যু পেন্ডিং ছিল বলে ট্যুইট করে অনুযোগও জানিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রসঙ্গত, এর আগে ২৯ মার্চ রাজ্যপাল জগদীপ ধনখড় একটি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee Met Jagdeep Dhankhar)। বগটুইয়ের ঘটনার পর পরই এই চিঠি দেন তিনি। ট্যুইটারে সেটি শেয়ারও করেন রাজ্যপাল  (Governor Jagdeep Dhankhar)। চিঠিতে রাজ্যপালের অনুরোধ ছিল, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় যেন নিজের সময় সুযোগমতো রাজভবনে যান, তার কথাও বলা হয়েছিল ওই চিঠিতে। এদিনের সাক্ষাতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে কথা হয়েছে বলেই রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর ট্যুইটার পোস্টে জানিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago