নিষিদ্ধ ! তবু অনুব্রতর গাড়িতে লালবাতি কেন প্রশ্ন তুলল সিবিআই

খবর লাইভ  : প্রশ্ন উঠছে, গাড়িতে কি নীল বা লাল বাতি চাইলেই লাগানো যায়?২০১৩ সালে সুপ্রিম কোর্ট গাড়িতে লাল বাতির ব্যবহারকে ‘ক্ষমতার দম্ভের প্রতীক’ বলে সমালোচনা করে।এরপর ২০১৭ সালের পয়লা মে থেকে গাড়িতে লাল বাতির ব্যবহার নিষিদ্ধ করে কেন্দ্র।

প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের গাড়িতেও লাল বাতি নিষিদ্ধ করা হয়।অ্যাম্বুল্যান্স, দমকল ও পুলিশের গাড়িতে নীল বাতি লাগানোয় ছাড় দেওয়া হয়।তিনি মঙ্গলবার বোলপুর থেকে কলকাতায় এলেন রাতে। সাদা গাড়ি। তার মাথায় ঘুরছে লাল বাতি।তিনি বুধবার সকালে চিনার পার্কের ফ্ল্যাট থেকে এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন। কালো গাড়ি। তারও মাথায় জ্বলজ্বলে লাল বাতি।

আরও পড়ুন- সারদা ও রোজভ্যালি কাণ্ডে বিশেষ আদালতে জামিন সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডুর
মন্ত্রী-সান্ত্রিদেরও লাল বাতির গাড়ি ব্যবহার করার কথা নয়। সেখানে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের একটি জেলা (বীরভূম) শাখার সম্পাদক অনুব্রত মণ্ডল কী ভাবে লাল বাতিওয়ালা গাড়ি ব্যবহার করেন, প্রশ্ন উঠছে জোরদার। এবং প্রশ্ন তুলছেন সিবিআই অফিসারদের একাংশও।
মঙ্গলবার রাতে অনুব্রতকে পুলিশি নিরাপত্তার বেষ্টনীতে যে-ইনোভা গাড়িতে কলকাতায় আসতে দেখা গিয়েছে, তার নম্বর ডব্লিউবি ৪৮বি ৪৯৯১। সাদা ইনোভা গাড়িটি বোলপুর এআরটিও-র অধীনে ২০১৭ সালের ২৪ মে রেজিস্টার্ড বা নথিভুক্ত হয়। সাত আসনের গাড়িটির বয়স চার বছর দশ মাস। গাড়িটির মালিক হিসেবে নথিভুক্ত আছে বিদ্যুৎবরণ গায়েনের নাম। তিনিই গাড়ির প্রথম মালিক। ওই গাড়ির কোনও হাতবদল হয়নি বলেই জানা যাচ্ছে। ব্যক্তিগত মালিকানাধীন ওই গাড়ির মাথায় লাল বাতি কী ভাবে এল, উঠছে প্রশ্ন।

বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অনুব্রত কী বাতি নিয়ে গিয়েছেন, তা তাদের জানা নেই। তবে উনি দু’টি কমিশনের চেয়ারম্যান। পদমর্যাদায় সেই দু’টি পদই মন্ত্রীর সমতুল্য। সংশ্লিষ্ট সূত্রের খবর, অনুব্রত স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের সভাপতি। মন্ত্রীর সমতুল্য ওই পদে থাকলে কি লাল বাতির গাড়ি চড়ে ঘোরা যায়? রাজ্যের মন্ত্রীরাও তো লাল বাতি লাগানো গাড়িতে চড়েন না। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে-গাড়িতে যাতায়াত করেন, তার মাথায় কোনও আলোই থাকে না। ফলে দু’টি কমিশনের চেয়ারম্যান হিসেবে অনুব্রত কী ভাবে লাল বাতিওয়ালা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই প্রশ্ন থেকেই যায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago