কোভ্যাক্সিনের সরবরাহ স্থগিত করল ‘হু’, কেন জানেন?

খবর লাইভ  : এবার ভারতে তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনের রপ্তানি নিয়ে বড় সিদ্ধান্ত নিল ‘হু’।করোনা প্রতিরোধ করতে টিকা নেওয়া বাধ্যতামূলক। কোভিশিল্ডের পাশাপাশি কোভ্যাক্সিনও দিয়েছেন অনেকে। এবার সরবরাহ স্থগিত রাখার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত বায়োটেক দাঁড়া তৈরি এই করোনা টিকা তৈরীর ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি ধরা পড়েছে। সেগুলি ঠিক করার জন্যই এই সিদ্ধান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মে দেশগুলো ভ্যাকসিন পেয়েছে তাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। কিন্তু কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনো স্পষ্ট করা হয়নি।

ভারত বায়োটেক দ্বারা উৎপাদিত কোভ্যাক্সিনের সরবরাহ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি যে দেশগুলো এই টিকা গ্রহণ করেছে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। বর্তমানে ইউএন প্রকিওরমেন্টে এজেন্সির কাছে এই কোভ্যাক্সিন সাপ্লাই করা হয় না বলে জানা গিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য আশ্বস্ত করেছে যে এই ভ্যাকসিন যথেষ্ট কার্যকরী ও সুরক্ষার দিক থেকে কোনও সমস্যা নেই। সব মিলিয়ে নিরাপদ এই ভ্যাকসিন।

আরও পড়ুন- অপ্রতিরোধ্য হিলি, সপ্তমবার মহিলা বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

করোনার প্রথম টিকা হিসেবে বাজারে এসেছিল ভারত বায়োটেকের কোভাক্সিন এবং সিরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’। নির্দিষ্ট দিন অন্তর এই দুটি টিকার দুটি করে ডোজ নিতে হয় যে কোনও ব্যক্তিকে। কিন্তু এরপর ভারতের ছাড়পত্র পেয়েছে রাশিয়ার করোনা টিকা ‘স্পুটনিক ভি’।

হায়দ্রাবাদের ভারত বায়োটেক এক বিবৃতিতে বলেছে, কোভ্যাক্সিনের কার্যকারিতা এবং নিরাপত্তার উপর কোন প্রশ্ন নেই। এটি নিরাপদ। এখনো পর্যন্ত যারা যারা কোভ্যাকসিন নিয়েছেন, তাদের সার্টিফিকেট বৈধ। ভারত বায়োটেকের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, কো-ভ্যাকসিনের গুনমান সঠিক রয়েছে। একাধিক সমস্যার জন্য খুব বেশি উন্নত মানের কিছু করা না গেলেও, টিকাটি নিরাপদ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago