খবর লাইভ : মহিলা বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতল অজিরা।
ক্রাইস্টচার্চে টস হেরে আগেছ ব্যাটিংয়ে নেমে প্রথম জুটিতেই ১৬০ রান তোলে অস্ট্রেলিয়া। ওপেনার র্যাচেল হেইন্স ফেরেন ৯৩ বলে ৬৮ রান করে। পরে বেথ মুনিকে নিয়ে ১৫৬ রানের পার্টনারশিপ গড়েন অ্যালিসা হিলি।
এরই মধ্যে সেঞ্চুরি তুলে নেন হিলি। পরে আরও হাত খুলে খেলেন তিনি। শেষ পর্যন্ত থামেন ব্যক্তিগত ১৭০ রানে। ১৩৮ বলে তার ইনিংসটি সাজানো ছিল ২৬ চারে।
এরই সঙ্গে রেকর্ড বুক এলোমেলো করেন হিলি। কারণ, আইসিসি পুরুষ বা নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তার চেয়ে বেশি রান কেউ করতে পারেননি।
আরও পড়ুন- বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টজনদের
হিলির সঙ্গে তাল মিলিয়ে অপর প্রান্তে দারুণ খেলেন মুনি। তিনি করেন ৪৭ বলে ৬২ রান। মূলত এ ত্রয়ীর দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন এনা শ্রুবসলে।
পরে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান ন্যাট সিভার। রান রেট মাথায় রেখে আগ্রাসী ব্যাটিং অব্যাহত রাখেন তিনি। যদিও সঙ্গীর অভাবে দলকে শিরোপা নির্ধারণী ম্যাচে জেতাতে পারেননি।
সিভার ১২১ বলে ১৪৮ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসটি সাজানো ছিল ১৫ চার ও ১ ছক্কায়। তাকে যা একটু সঙ্গ দেন টামি বেমন্ট। তিনি করেন ২৭ রান। এছাড়া অধিনায়ক হিদার নাইট ২৬ এবং সোফিয়া ডাঙ্কলে ২৩ রান করেন।
শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ২৮৫ রানে অলআউট হয় ইংলিশ মেয়েরা। ৩টি করে উইকেট নেন আলানা কিং ও জেস জোনাসেন। ২টি উইকেট নেন মেগান স্কুট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…