খবর লাইভ : হাসপাতালে বেড়াল-কুকুর ঘুরে বেড়ানোর ঘটনা আওতায় শোনা যায়। এবার তেলেঙ্গানার (Telangana) একটি সরকারি হাসপাতালে ইঁদুরের কামড়ে (Rates Bite) অতিরিক্ত রক্তক্ষরণে ফলে এক রোগীর মৃত্যু হল। সেই রাজ্যের এমজিএম হাসপাতালের (MGM Hospital) রেসপিরেটরি কেয়ার ইউনিটে এই ঘটনা ঘটেছে। রোগীকে ইঁদুরে কামড়নোর কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে মৃত্যুর কারণ তা নয় বলে দাবি হাসপাতালের।
আরও পড়ুন- আরিয়ান খান মাদক মামলার প্রধান সাক্ষী প্রভাকর সেলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
যদিও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
জানা গিয়েছে, ইঁদুরে কামড়ানোর ঘটনাটি ঘটেছিল ৩০ মার্চ। মৃত ব্যক্তির নাম শ্রীনিবাস। পাঁচদিন আগে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে ওই রোগীর দেখভালের দায়িত্বপ্রাপ্ত পায়ের পাতা ও গোড়ালি থেকে রক্ত বের হতে দেখেন।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওয়ারাঙ্গালের সরকারি হাসপাতালে রোগীর অবস্থার অবনিত হলে তাঁকে হায়দরাবাদের এনআইএমএস হাসপাতালে (NIMS Hospital) স্থানান্তরিত করা হয়। যদিও শেষ পর্যন্ত রোগীকে বাঁচানো যায়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…