খবর লাইভ : এ যেন ম্যাজিক! ছিল বেড়াল, নিমেষে হয়ে গেল রুমাল। ছিলেন শিক্ষক। রাতারাতি হয়ে গেলেন ঝাড়ুদার! কেরলের বাম সরকারের সিদ্ধান্তে এমনই বেনজির পরিস্থিতির মুখে সে রাজ্যের আদিবাসী শিক্ষাকেন্দ্রগুলির ৩৪৪ জন শিক্ষক!গত ৬ মার্চ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকার সে রাজ্যের আদিবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকার এক জন শিক্ষক বা শিক্ষিকাকে নিয়ে চালু বহুমুখী শিক্ষাকেন্দ্রগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।
আরও পড়ুন- ইঁদুরে খুবলে নিল গোড়ালি! হাসপাতালে বেঘোরে প্রাণ গেল রোগীর
শুক্রবার ওই আদিবাসী শিক্ষাকেন্দ্রগুলি বন্ধ করার সরকারি নির্দেশিকা জারি হয়। সে গুলিতে কর্মরত ৩৪৪ জন শিক্ষক-শিক্ষিকাকে সরকারি সাফাইকর্মী পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেরল স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।
তিরুঅনন্তপুরম জেলার অম্বুরি অঞ্চলের কুন্নাথুমালা বহুমুখী শিক্ষাকেন্দ্রের শিক্ষিকা আশা উষা কুমারীও রয়েছেন চাকরি হারানোর তালিকায়। সরকারি নির্দেশিকায় সাফাইকর্মী পদে নিয়োগের কথাও জেলা স্কুল শিক্ষা দফতর থেকে জেনেছেন। রীতিমতো হতাশ তিনি।
কেরল শিক্ষা সচিব মহম্মদ হানিস এ প্রসঙ্গে বলেন, ‘‘সরকার সিদ্ধান্ত নিয়েছে, বহুমুখী শিক্ষাকেন্দ্রগুলির প্রায় ৫০০ জন শিক্ষক-শিক্ষিকাকে আপাতত প্রয়োজন হবে না। তবে তাঁদের সাফাইকর্মী বা অন্য কোনও পদে নিয়োগের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…