National Special News Special Reports

কংগ্রেসের চাপ বাড়িয়ে মমতার প্রশংসায় পঞ্চমুখ শিব সেনা

0
(0)

খবর লাইভ  : আরও চাপে কংগ্রেস। দলের জোটসঙ্গী শিব সেনাও (Shiv Sena) এবার কংগ্রেসের ‘যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে দিল। শিব সেনার মুখপাত্র ‘সামনা’য় সরাসরি কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হল। বলা হল, কংগ্রেসের ভরসায় থাকলে সব বিরোধী নেতাকে একত্রিত করা সম্ভব নয়। বিকল্প হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ৬ জন বিরোধী নেতার নামও প্রস্তাব করেছে শিব সেনা। কংগ্রেসের (Congress) নিষ্ক্রিয়তা সত্ত্বেও যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার চেষ্টা করে চলেছেন, সেটারও প্রশংসা করেছে শিব সেনা।

আরও পড়ুন- ভারতকে সস্তায় অপরিশোধিত তেল বিক্রি করতে চায় রাশিয়া
শিব সেনার বক্তব্য, “কংগ্রেসের নেতৃত্ব না বদলালে সব বিরোধী দলকে একত্রিত করা সম্ভব নয়। কংগ্রেসের পারিবারিক বা অভ্যন্তরীণ কোনও বিবাদ থাকতেই পারে, কিন্তু সেটার জন্য অন্য বিরোধীরা ভুগবে কেন? কংগ্রেস নিষ্ক্রিয় ছিল বলেই বিরোধীদের একজোট করার লক্ষ্যে এগিয়ে আসতে হয়েছে মমতাকে। উনিই সব প্রগতিশীল শক্তিকে একত্রিত করার চেষ্টা করেছেন।”
আরও একধাপ এগিয়ে, ইউপিএতে কংগ্রেসের বিকল্প হিসাবে মোট ছ’ জনের নামও প্রস্তাব করেছে শিব সেনা। তাঁরা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার, কেসিআর, অরবিন্দ কেজরিওয়াল এবং এম কে স্ট্যালিন (MK Stalin)।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *