খবর লাইভ : ফের তৃণমূল কংগ্রেসের (TMC Clash) গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি শাসনে। মাছের ভেড়ি ও ঘেরি দখলের লড়াইয়ে একাধিক বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পৌঁছেছে শাসন (Shasan Violance) থানার পুলিস। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় আতঙ্কিত এলাকার (Barasat Shasan) সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, অতীতের একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এই বিবাদ। মূলত মাছের ভেড়ি ও ঘেরি থেকে লক্ষ লক্ষ টাকা তোলার দখলদারি নিয়ে শাসকদলের (TMC) দুই মাতব্বর গোষ্ঠীর লড়াইয়ে বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন- চণ্ডীগড় নিয়ে পাঞ্জাব-কেন্দ্র ফের সঙ্ঘাত শুরু
সন্ত্রস্ত গ্রামবাসীরা বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে এখানেও কোনওদিন রামপুরহাটের বগটুইয়ের মতো ঘটনা ঘটা অস্বাভাবিক নয়।
স্থানীয় সূত্রে খবর, তেহাটার মোট চারজন তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মেরে বাড়ির রান্নাঘরের জানলা, ঘরের দরজা ভাঙার চেষ্টা করেছে। আর বৃহস্পতিবার রাতে এ কাজ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই করেছে বলে অভিযোগ। তৃণমূল সূত্রে খবর, শাসনের তেহাটা ঘোষপাড়া গ্রামের বাসিন্দা প্রভাস ঘোষ, দিলীপ ঘোষ, সঞ্জিত ঘোষ, হাকিম মোড়লের বাড়ি লক্ষ্য করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব মোতালেব আলি, গফফার আলির নেতৃত্বে দুষ্কৃতীরা হামলা চালায়। আক্রান্তরা জানাচ্ছেন মোতালেব ও গফ্ফার তাঁদের অনুগামীরা এই এলাকায় যে সমস্ত মাছের ভেড়ি রয়েছে সেখানে তোলাবাজি করতেন। সেই ভেড়ির টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তা নিয়ে শুরু হয় গন্ডগোল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…