খবর লাইভ : ঠাকুরনগরের মহামেলায় যাওয়ার পথে মতুয়া পুণ্যার্থীদের বাসে দুষ্কৃতী হামলার ঘটনার জেরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনায়। বুধবার রাতে বারাসতের কাজিপাড়া এলাকায় যশোর রোডে ওই হামলায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে জেলায় বিক্ষোভ, রেল অবরোধ করলেন মতুয়া সমাজের প্রতিনিধিরা।
অভিযোগ, সে দিন প্রায় ৩০ জন দুষ্কৃতী বাস আটকে হামলা চালায়। পুণ্যার্থীদের মারধর করে এবং ভাঙচুর করে বাস। আহতরা সোনারপুরের একটি নার্সিংহোমে ভর্তি। তাঁদের মধ্যে সুমন হালদার নামে এক পুণ্যার্থীর আঘাত গুরুতর। এ বিষয়ে বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুণ্যার্থীদের বাসের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। তখনই দু’পক্ষের মধ্যে বচসা হয়।
জেলা পুলিশ সূত্রের খবর, পুণ্যার্থীদের ওই দলটি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থেকে আসছিল। হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের সন্ধান পেতে ধৃতদের জেরা করছে বারাসাত থানা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…