International National Special News War

রাশিয়ার নিন্দায় ১৪১ দেশ; ইউক্রেন ইস্যুতে ফের রাষ্ট্রসংঘে ভোটদানে বিরত থেকে রাশিয়ার পাশেই ভারত

0
(0)

খবর লাইভ: ইউক্রেন ইস্যুতে এবারেও রাশিয়ার পাশেই ভারত। বুধবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের উপরে রুশ হামলা নিয়ে নিন্দা প্রস্তাব আনা হয়। সেই ভোটাভুটিতে যোগ দিল না নয়াদিল্লি। ১৪১টি দেশ প্রস্তাবের সপক্ষে রায় দিলেও বিরোধিতা করেছে ৫টি দেশ। ভারত-সহ ৩৫টি দেশ ভোটদান থেকে বিরত থেকেছে।

এর আগেও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভোট দেয়নি ভারত। এদিনও সেই একই অবস্থান বজায় রেখেছে নয়াদিল্লি। গত সপ্তাহে ইউক্রেনের উপরে রাশিয়া ঝাঁপিয়ে পড়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল ভারত শেষ পর্যন্ত কার দিকে থাকবে? রাশিয়া নাকি আমেরিকা? কিন্তু কৌশলগত ভাবে কার্যত ভারসাম্যই রক্ষা করে ভোট দেয়নি ভারত। তবে এই সিদ্ধান্তে আখেরে লাভবানই হয়েছে রাশিয়া। এইভাবে পরোক্ষে ‘বন্ধু’র কাঁধেই হাত রাখার বার্তা দিল ভারত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *