খবর লাইভ : সাতসকালে বড়সড় বিপাকে পরলেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিংয়ের সময় ছিল ভোর ৪.৫৫ মিনিট। অভিনেত্রী পৌঁছেছিলেন ৫.১২ মিনিটে। মাত্র কিছুক্ষণের দেরির জন্যই বিমানে উঠতে পারলেন না ঋতুপর্ণা সেনগুপ্ত। একটানা ৪০ মিনিট ধরে অনুরোধ, কাকুতি মিনতি, অবশেষে কান্নাকাটি করার পরও তাকে বিমানে উঠতে দিল না প্রথমসারির বিমান সংস্থা।
আরও পড়ুন- Jagdeep Dhankar: ফের মুখ্যমন্ত্রীকে রাজভবনে আহ্বান রাজ্যপালের
আমদাবাদে যাওয়ার কথা ছিল নায়িকার । দিন-রাতের শ্যুটের সমস্তটাই বিফলে গেল। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন । তিনি জানিয়েছেন, ভোরবেলা তিনি বিমান বন্দরে পৌঁছান। আমদাবাদের বিমান ধরার জন্য যাত্রীদের গেট নং ১৯-এ বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেত্রীর পৌঁছতে সামান্য দেরি হতেই তাকে জানানো হয় বোর্ডিং হয়ে গিয়েছে। তাকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি তার নাম ধরে ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। ফোনেও নাকি যোগাযোগ করা হয়েছে। কিন্তু ঋতুপর্ণার দাবি, তার কাছে কোনও ফোন আসেনি, তার কাছে বোর্ডিং পাসও ছিল।
ঋতুপর্ণা আরও জানান, গত কয়েক দিনের মধ্যেই তিনি সাত থেকে আটবার এই সংস্থার বিমানে যাতায়াত করেছেন। শুধু তাই নয়, ঝামেলার সময়ে ঋতুপর্ণা দেখেন মাত্র ৫০ পা দূরেই দাঁড়িয়ে রয়েছে বিমান। বিমানে ওঠবার সিঁড়িও খুলে নেওয়া হয়নি। তারপরেও তাকে চড়তে দেওয়া হল না। ফ্লাইট ছাড়ার ২৫ মিনিট আগে পৌঁছেও কেন তাকে বিমানে উঠতে দেওয়া হল না, এই প্রশ্নও তুলেছেন ঋতুপর্ণা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…