খবর লাইভ : ‘খবর লাইভ’এর খবরের জেরে পুলিশ বন্ধ করল বেআইনি বালি খাদান। হুগলির পুরশুড়ার শ্যামপুরের গ্রাম পঞ্চায়েতের বড়দিঘরুইয়ে বেশ কিছুদিন ধরে মুণ্ডেশ্বরী নদী থেকে বেআইনিভাবে বালি ও মাটি কাটার কাজ চলছিল। ওই বেআইনি কাজ চালাচ্ছিলেন শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফ মিদ্দা ওরফে আব্দুল। ভুয়ো সরকারি নথি ব্যবহার করে আশরাফ মুণ্ডেশ্বরীর বালি ও মাটি মোটা টাকার বিনিময়ে বিভিন্ন ভাটায় পাচার করছিলেন। সেই সংবাদ ‘খবর লাইভে’ প্রথম প্রচারিত হয়। যদিও খবর যাতে প্রচারিত না হয় তারজন্য আশরাফ টাকার প্রস্তাব দেন প্রতিবেদককে। সেই খবর সম্প্রচারিত হলে পুরশুড়া থানার ওসি আশরাফ আলি মোল্লার তত্ত্বাবধানে মুণ্ডেশ্বরী থেকে বেআইনিভাবে মাটি ও বালি তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশকে বোকা বানিয়ে উপপ্রধান আশরাফ মিদ্দা ওই বেআইনি কাজ যে করছিলেন তা মেনে নিয়েছে প্রশাসন। আশরাফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল ও প্রশাসন দু’পক্ষই।
আরও পড়ুন- Oscar award: স্ত্রীকে নিয়ে ‘ইয়ার্কি’ – অস্কার মঞ্চে ক্রিস রককে চড় উইল স্মিথের
প্রসঙ্গত, মাস ছয়েক আগে এক মুসলিম গৃহবধূকে ২০ লক্ষ টাকার বিনিময়ে অপহরণ করার অভিযোগ ওঠে এই বেআইনিভাবে মাটি কাটার কাজে অভিযুক্ত এক নেতার বিরুদ্ধে। ওই ঘটনায় ফরাক্কা থেকে উদ্ধার করা হয় অপহৃতা গৃহবধূকে। গ্রেফতার করা হয় চারজনকে। বাজেয়াপ্ত করা হয় বলাগড়ের একটি গাড়ি। ওই ঘটনায় জড়িত শ্যামপুরের ওই নেতা অবশ্য তখন ছাড় পেয়ে গিয়েছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…