খবর লাইভ : আমতার যুবনেতা আনিস খানের মৃত্যর কোনও কিনারা দেড় মাস পরেও করতে পারেনি পুলিশ বা বিশেষ তদন্তকারী দল। আর এরই মাঝে অনবরত সিবিআই তদন্তের দাবি তুলে এসেছেন আনিসের বাবা সালেম খান। এই পরিস্থিতিতে আনিসের বাবার নাকি নারকো টেস্ট করাতে চেয়েছিলেন তদন্তকারীরা। তবে সালেম খান তাতে রাজি হননি বলে জানা গিয়েছে। বরং আনিসের বাবার দাবি, ‘সিট-এর তদন্ত প্রক্রিয়ার ওপর আমার ভরসা নেই। আমি সিবিআই তদন্ত চাই।’
আরও পড়ুন- Imran Khan: হঠাৎই নিখোঁজ ৫০ পাক মন্ত্রী! গদি বাঁচাতেই কি ইমরানের নতুন চাল ?
এদিকে আনিস খানের ময়না তদন্তের দ্বিতীয় রিপোর্ট ইতিমধ্যেই এসে গিয়েছে। তাতে দেখা গিয়েছে, আনিসের মাথায় গভীর ক্ষত রয়েছে। শরীরে বেশ কিছু হাড় ভাঙা ছিল। যদিও এর থেকে এটা স্পষ্ট হয়নি যে আনিস ছাদ থেকে দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিল, নাকি তাঁকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এখন দেখার, শেষ পর্যন্ত আনিসের বাবার নারকো টেস্ট করা সম্ভব হয় কিনা।
#anis khan
#sit
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…