Illegally soil cutting:   মুণ্ডেশ্বরী থেকে বেআইনিভাবে মাটি তোলার অভিযোগ উপপ্রধান আশরাফের বিরুদ্ধে

খবর লাইভ : যে নেতারা দুর্নীতি ও বেআইনি কাজের সঙ্গে জড়িত তাঁদের ভোটের সময় সামনের সারিতে রাখার অভিযোগ উঠেছিল। ফলস্বরূপ হুগলির পুরশুড়ার মতো কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে হারতে হয়েছে তৃণমূলকে। এখনও সেই ক্ষত রয়ে গেছে। তবুও ওই এলাকায় বেআইনি কাজ বন্ধ হয়নি। উল্টে সরকারি সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে। আর এই ঘটনায় সরাসরি জড়িত উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য। পুরশুড়ার শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের বড়দিঘরুইয়ে পুলিশের মদতেই চলছে মুণ্ডেশ্বরী থেকে বেআইনিভাবে বালি ও মাটি তোলার কাজ। সেই মাটি ইট ভাটায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাচার হচ্ছে। এই ঘটনায় সরাসরি জড়িত ওই পঞ্চায়েতের উপপ্রধান আশরাফ মিদ্দা ওরফে আব্দুল ও পুরশুড়া পঞ্চায়েত সমিতির সদস্য আবু হুড়াই। পুলিশের মদতেই চলছে এই বেআইনি কাজ। এমনটাই অভিযোগ তৃণমূলের একাংশের। আশরাফ মাটি কাটার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কাজ যাতে বন্ধ না হয় তারজন্য প্রতিবেদককে বারবার টাকার অফার করা হয়। শুধু তাই নয়, দলের উপরতলায় যাতে খবর না পৌঁছায় সেদিকেও নজর রাখার জন্য আবেদন করা হয়। আশরাফ বলেন, ‘আমি আপনার কাছে সামনাসামনি দেখা করবো।’ সাক্ষাতে দেখা করে তিনি টাকার বিনিময়ে খবর করতে বারণ করেন।
এলাকার লোকজনের দাবি, প্রায় এক মাস ধরে চলছে এই বেআইনি কাজ। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি কাজের জন্য মাটি তোলা হচ্ছে এই রকম একটা নথি দেখিয়ে সেই মাটি বিভিন্ন ইট ভাটায় মোটা টাকার বিনিময়ে পাচার করা হচ্ছে। এলাকার লোকজন বাধা দিলে তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত গত লোকসভা ও বিধানসভা ভোটে পুরশুড়া আসনে তৃণমূলের ভরাডুবির জন্য এই ধরনের বেআইনি কাজকে অনেকে দায়ী করেছেন।
পরিষদের এক প্রভাবশালী সদস্য বলেন, ‘পুরশুড়া থানার ওসির মদতেই এই বেআইনি কাজ হচ্ছে। আমরা বারবার জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’ পুরশুড়া থানার ওসি আসরাফ আলি মোল্লার অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আশরাফ এবং আবু হুড়াই দুজনেই পুরশুড়ার প্রবীণ নেতা জয়দেব জানার অনুগামী বলে এলাকায় পরিচিত।  জয়দেব বলেন, ‘মাটি ও বালি তোলার কাজ নিষিদ্ধ। তবে যারা এই ধরনের কাজ করছে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি প্রশাসনও যাতে ব্যবস্থা নেই সেই আবেদন করবো।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago