খবর লাইভ : ‘দিদিকে বলো’র আদলে নতুন প্রকল্প শুরু হচ্ছে রাজ্যে। অপরাধের খবর দিলে পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস দুয়েকের মধ্যেই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে বলে রবিবার শিলিগুড়ির জনসভায় জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- Mamata Bandopadhyay: বগটুইকাণ্ড গভীর ষড়যন্ত্র, মৃতদেহ নিয়ে রাজনীতি করা হচ্ছে; বিরোধীদের তোপ মমতার
গত লোকসভা নির্বাচনের পর ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু হয়। ওই কর্মসূচিতে বিপুল সাড়াও মেলে। তেমনই আরও একটি ‘পথ’ খোলার ঘোষণা। রবিবার শিলিগুড়িতে সেই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দিদিকে বলো’ কর্মসূচি মারফত সাধারণ মানুষ অভিযোগ করতে পারেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “যা ঘটেছে, তা নির্মম, নিন্দনীয়। আপনারা এলাকার উপর নজর রাখুন, কোনও গন্ডগোল দেখলে সরাসরি আমাকে জানাবেন। এর আগে ‘দিদিকে বলো’ প্রকল্পে আমি অনেক অভিযোগ পেয়েছি, সমাধান করারও চেষ্টা করেছি। এবারও তেমন একটা প্রকল্প চালু করব, নাম এখনও ভাবিনি। কেউ কোনও কাজ না করলেও অভিযোগ জানান। আপনাদের পরিচিতদের কাছে ছবি আর বার্তা পাঠিয়ে দিন। আমি ঠিক পেয়ে যাব।”
তিনি আরও বলেন, কারও তথ্যের ভিত্তিতে অন্যায় দমন করে দুষ্কৃতী ধরা পড়লে তাঁকে পুরস্কৃতও করা হবে। আগামী ২ মাসের মধ্যে এই নতুন প্রকল্প চালু করার কথা, নাম এবং কার্যপদ্ধতি ঠিক হলেই কাজ শুরু হয়ে যাবে। কারও তথ্যের ভিত্তিতে অন্যায় দমন করে দুষ্কৃতী ধরা পড়লে তাঁকে পুরস্কৃতও করা হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘একটা মিসড কল দেবেন। আপনার নাম করে বলবেন যে আপনি কী চাইছেন বা কোথায় কী ঘটছে। সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব। সে অফিসারই হোক, সে কোনও রাজনৈতিক দলই হোক, সে কোনও সাংবাদিকই হোক, সে কোনও বাইরের লোকই হোক। সে কোনও দাঙ্গা বাধানোর চেষ্টাই হোক, সে কোনও ষড়যন্ত্র করার চেষ্টাই হোক।’’
#shiliguri
#Mamata Bandopadhyay
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…