Mamata Bandopadhyay: ডেউচা পাঁচামির প্রকল্প আটকাতে বগটুইয়ে ষড়যন্ত্র, শিলিগুড়িতে তোপ মমতার

খবর লাইভ : ডেউচা পাঁচামির কয়লা খনি প্রকল্প আটকাতে বগটুইয়ে ষড়যন্ত্র করে নজর ঘোরানোর চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ষড়যন্ত্র-তত্ত্বের ইঙ্গিত দিয়ে মমতা বললেন, ‘‘ডেউচা-পাঁচামির প্রকল্পে বাধা দিতেই হয়তো রামপুরহাটে ওই ঘটনা ঘটানো হয়েছে। বাংলায় কর্মসংস্থান হোক, উন্নয়ন হোক, বিরোধীরা চায় না।’’বগটুইয়ে যে পুলিশের ভুল ছিল, রবিবার আরও একবার মেনে নিলেন মমতা। পাশাপাশিই, রামপুরহাটের ঘটনায় ষড়যন্ত্র থাকতে পারে বলেও দাবি করলেন তিনি। পাহাড়ে তিন দিনের সফরে গিয়ে শিলিগুড়ির একটি সরকারি কর্মসূচিতে বগটুই হত্যাকাণ্ড নিয়ে সিপিএম, কংগ্রেস ও বিজেপি-কে একযোগে বিঁধলেন তিনি। বললেন, ‘‘মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন বিরোধীরা।’’

আরও পড়ুন- Mamata Bandopadhyay: অপরাধীর খবর দিলেই পুরস্কার! ‘দিদিকে বলো’র আদলে নতুন প্রকল্পের ঘোষণা মমতার
বৃহস্পতিবার বগটুই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে ওই দিনই আইসি ও এসডিপিও-কে সাসপেন্ড করে রাজ্য পুলিশ। কিন্তু তার পরেও মমতার বিরুদ্ধে আঙুল তুলছেন বিরোধীরা। কারণ, তিনিই রাজ্যের পুলিশমন্ত্রী। শিলিগুড়িতে রবিবার মমতা বললেন, ‘‘হ্যাঁ, পুলিশের ভুল ছিল। উপপ্রধান খুনের পর ওদের আশঙ্কা করা উচিত ছিল কিছু একটা হতে পারে। ওরা ঠিক ভাবে কাজ করেনি বলেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
#shiliguri
#Chief Minister
# Mamata Bandopadhyay

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago