খবর লাইভ: কন্টেনার বোঝাই করে রওনা হওয়ার অপেক্ষায় থাকা একটি জাহাজ আচমকাই কাত হয়ে উল্টে গেল। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে কলকাতা বন্দরে।
আরও পড়ুন- Rampurhat Case: রামপুরহাট-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , ১০টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ সেটি বাঁ দিকে কাত হতে শুরু করে। মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে জলে পড়তে থাকে জাহাজের পাটাতনে রাখা একের পর এক পণ্যবোঝাই লোহার কন্টেনার। মিনিট পনেরোর মধ্যে জাহাজটি ডকের মধ্যেই সম্পূর্ণ হেলে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। নাবিক-সহ জাহাজের মোট ১৫ জন কর্মী সকলেই অক্ষত রয়েছেন।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন,মাঝারি মাপের ওই জাহাজে ২০ ফুট মাপের ১২০টি এবং ৪০ ফুট মাপের ৪৫টি কন্টেনার ছিল। কন্টেনার এবং পণ্যের সম্মিলিত ভার ছিল ৩০৮৯ টন। এর মধ্যে দুর্ঘটনার জেরে ২০ ফুটের ১৮টি কন্টেনার ডকের জলে ডুবে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও ৪০ ফুটের ১০টি কন্টেনার আধডোবা অবস্থায় রয়েছে। তুলনায় বড় আকারের ওই সব কন্টেনার যাতে জলের ধাক্কায় অন্য কোথাও সরে না যায়, তা নিশ্চিত করতে সেগুলি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
কাত হয়ে পড়া জাহাজ এবং জলে পড়ে যাওয়া কন্টেনারগুলি উদ্ধার করার জন্য ফ্লোটিং ক্রেন, শোর ক্রেন এবং ডুবুরি আনার ব্যবস্থা হচ্ছে। কন্টেনার ও জাহাজের জলের নীচে ডুবে থাকা অংশ কী অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখে উদ্ধারকাজের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
আজ শুক্রবার ওই ভেসেলটি বাংলাদেশের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিত বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
#Kolkata port
#cargo ship
#bangladesh
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…