Categories: Special NewsState

Abhishek Banerjee: মামলা নিল না সুপ্রিম কোর্ট, দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজির অভিষেক

খবর লাইভ: দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১টার কিছু আগে ইডি-র দফতরে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে তার আগে তিনি সুপ্রিম কোর্ট যান। দিল্লিতে তাঁকে তলব করার সিদ্ধান্ত নিয়ে ইডি-র বিরুদ্ধে আবেদনও করেন। কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলা গৃহীত না হওয়ায় অভিষেক সরাসরি চলে আসেন ইডি-র দফতরে।

আরও পড়ুন- Narendra Modi: ন্যূনতম হাজার টাকা পেনশন! প্রধানমন্ত্রীকেই তোপ খোদ বিজেপি সাংসদ হেমা মালিনীর

ইডি সূত্রে জানা গিয়েছে ,সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ ইডি-র দফতরে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ে সে খানে পৌঁছতে পারেননি। আসলে সুপ্রিম কোর্ট তাঁর মামলাটি গ্রহণ করে কি না তার জন্য অপেক্ষা করছিলেন তৃণমূলের লোকসভা সাংসদ। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, তাদের হাতে অনেক মামলা থাকায় তারা অভিষেকের মামলাটি গ্রহণ করতে পারছে না। এরপরই ইডি-র দফতরের উদ্দেশে রওনা হন অভিষেক। সকাল ১১টা বাজার পাঁচ মিনিট আগে তাঁর গাড়ি প্রবেশ করে ইডি-র সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আদালতের কাছে এখন অনেকগুলি মামলা থাকায় তারা নতুন কোনও মামলা নিতে পারছে না। এরপরই সকাল ১১টা বাজার মিনিট পাঁচেক আগে ইডি-র দফতরে আসেন অভিষেক।

দিল্লিতে তলব করা হয়েছিল অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। ইডি-র তলবে সাড়া দিতে রবিবারই সস্ত্রীক দিল্লিতে পৌঁছন অভিষেক। দিল্লি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরেই অভিষেক জানিয়ে যান তিনি প্রয়োজনে ইডি-র বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাবেন।
#abhishek banerjee
#Supreme Court
#enforcement directorate
#rujira banerjee

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago