খবর লাইভ: দলের বিরুদ্ধেই তোপ দাগলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী।এবার ন্যূনতম হাজার টাকার পেনশন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় চিঠি লিখেছেন তিনি। সাফ জানিয়েছেন, এই উদাসীনতায় সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে।
বেসরকারি সংস্থা থেকে অবসরের পর যাঁরা পিএফ থেকে পেনশন পান, তাঁদের জন্য ন্যূনতম এক হাজার টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। পরিসংখ্যান বলছে ২৩ লক্ষ মানুষ হাজার টাকার নীচে পেনশন পান। ১৬ লক্ষ নাগরিক পেনশনই পান না। আর এই টাকায় কোনও মানুষ সম্মানজনকভাবে বাঁচতে পারে না। সেই কথাই প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন মথুরার সাংসদ।
আরও পড়ুন- Today Horoscope: আজ কেমন যাবে
প্রবীণদের মাসিক পেনশনের অঙ্ক বাড়ানো নিয়ে এর আগে দু’বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন হেমা। প্রতিবারই বিষয়টি বিবেচনা করার আশ্বাস মিলেছে বলে চিঠিতে দাবি করেছেন তিনি। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি।
নিশ্চয়ই ভাবছেন প্রধানমন্ত্রীকে চিঠিতে কী লিখেছেন হেমা মালিনী? তিনি মোদিকে মনে করিয়ে দিয়েছেন , ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারার কথা। লিখেছেন, ‘যে কোনও ভারতীয় নাগরিকের সসম্মানে বেঁচে থাকার অধিকারের নিশ্চয়তা দিয়েছে সংবিধান। কিন্তু মাত্র হাজার টাকার মাসিক পেনশন এতটাই কম যে, তাতে সম্মানের সঙ্গে বাঁচা সম্ভব নয়। আমাকে ফের বিষয়টি সামনে আনতে হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরেই এর কোনও সমাধান হয়নি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…