খবর লাইভ: ওয়াশিংটনের বিরুদ্ধে ইউক্রেনে জৈব হাতিয়ার তৈরির অভিযোগ এনেছে মস্কো। এহেন পরিস্থিতিতে যুদ্ধে জৈব অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে সরব হয়েছে ভারত।
শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যাতে জৈব ও বিষাক্ত অস্ত্র ব্যবহার না করা হয়, সেই আরজিই জানাল ভারত। এদিন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের সহকারী স্থায়ী প্রতিনিধি আর রবীন্দ্র বলেন, “যুদ্ধে জৈব ও বিষাক্ত অস্ত্র যাতে ব্যবহার না হয়, তা নিশ্চিত করা ও মেনে চলা অত্যন্ত জরুরি। ভারত বরাবরই বায়োলজিক্যাল অ্যান্ড টক্সিন ওয়েপন্স কনভেনশন মেনে চলার কথা বলে। যুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মণে করে ভারত। কারণ এই শ্রেণির অস্ত্র বিশ্বজুড়ে ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে।”
আরও পড়ুন- Bjp: আসানসোলে ভরসা অগ্নিমিত্রা, আর বালিগঞ্জে কেয়া!
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকাকে একহাত নেন রুশ প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া। তিনি বলেন, “ইউক্রেনে জৈব অস্ত্র তৈরি করছে আমেরিকা। এই বিষয়ে খোদ ইউক্রেনকে অন্ধকারে রেখেছে তারা। দেশটির জমিতে পেন্টাগন যে বেআইনি কাজ চালাচ্ছে সেই বিষয়ে আমাদের প্রতিরক্ষা মন্ত্রকের হাতে প্রচুর তথ্য আসছে।” এই অভিযোগের পালটা দিয়ে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড স্পষ্ট জানান, ইউক্রেনে কোনও জৈব অস্ত্র তৈরি করছে না আমেরিকা। যে গবেষণাগারের কথা রাশিয়া বলছে তা আসলে জনস্বাস্থ্য কেন্দ্র।
#washington
#Russia
#ukraine
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…