খবর লাইভ: শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার সঙ্গে সঙ্গেই অনন্য নজির তৈরি করলেন ঝুলন। তবে প্রথম নয়, দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তিনি। প্রথমে রয়েছেন তাঁরই সতীর্থ তথা ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। তিনি ২০০ ম্যাচ খেলতে নামলেন শনিবার। তার পরেই রয়েছেন ঝুলন।
এত দিন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের সব থেকে বেশি এক দিনের ক্রিকেট ম্যাচ খেলার রেকর্ড ছিল (১৯১)। সেই নজির মিতালি আগেই ভেঙেছিলেন।
আরও পড়ুন- Westbengal: পুলিশ কমিশনারেটের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে তৃতীয়
শার্লটকে সম্প্রতি টপকে যান ঝুলনও। এ বার দুশো ম্যাচ খেলার নজিরও হয়ে গেল তাঁর। মিতালি এবং ঝুলনের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী হলেন দক্ষিণ আফ্রিকার মিগনন দু’প্রিজ। তিনি এখনও পর্যন্ত ১৫০টি ম্যাচ খেলেছেন।এই নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলছেন ঝুলন। প্রথম বার নেমেছিলেন ২০০৫ সালে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…