Women’s World Cup: বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে লজ্জার হার ভারতের, প্রাপ্তি ঝুলনের রেকর্ড

খবর লাইভ: মহিলাদের বিশ্বকাপে (ICC Women’s World Cup) এর আগে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। সেই জায়গায় ভারতের মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড হেরে গিয়েছিল তিনটি ম্যাচেই। কিন্তু ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দাপট দেখাল। ঝুলন গোস্বামী আবার রেকর্ড গড়লেন। তবুও ভারত হেরে গেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যুগ্মভাবে মহিলা বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ঝুলন। অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের সঙ্গে একই বন্ধনীতে জায়গা করে নিলেন বাংলার বোলার।
এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫০ উইকেটের মালকিন হলেন ঝুলন। ইংল্যান্ডের ট্যামি বিউমন্টকে ফিরিয়ে মেয়েদের ওয়ানডেতে একমাত্র বোলার হিসেবে ২৫০ উইকেট নিলেন তিনি। মহিলাদের ওয়ানডেতে সব থেকে বেশি উইকেট রয়েছে বাংলার ঝুলনের ঝুলিতেই।
পাঁচ বছর আগের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের (England) কাছে হার মানতে হয়েছিল ভারতকে (India)। সেবারের ফাইনালে ৪৯-তম ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের উইকেট হারায় ভারত। তখনও ইংল্যান্ডের রান থেকে ৯ রান দূরে ছিল ভারত। খুব কাছে এসেও সেবার খালি হাতে দেশে ফিরতে হয়েছিল ভারতের মহিলা দলকে। বুধবার ইংল্যান্ডের মহিলা দল ৪ উইকেটে হারিয়ে দেয় ভারতকে।

আরও পড়ুন- Higher Secondary Examination: ফের পিছিয়ে যেতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা
টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। ভারতের মহিলারা থেমে গেল মাত্র ১৩৪ রানে। মাত্র ৩৬.২ ওভার ব্যাট করে ভারতীয় দল। ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি কোনও ভারতীয় ব্যাটার। 
ভারতের রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের মহিলা দল ১১২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। অধিনায়ক নাইট অপরাজিত থেকে যান ৫৩ রানে। স্কিভার করেন ৪৫ রান। 

#Cricket#England #Team India #Jhulan Goswami
#Cricket Team India

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago