খবর লাইভ: সাবেক সোভিয়েতভুক্ত চার দেশে খাদ্যশস্য রপ্তানি ৩০ জুন পর্যন্ত নিষিদ্ধ করল রাশিয়া।গত সোমবার এই নিষেধাজ্ঞা জারি করার পর দেশটির উপপ্রধানমন্ত্রী ভিক্টোরিয়া আব্রামচেনকো বলেছেন, ‘বর্তমান কোটার আওতায় ব্যবসায়ীদের বিশেষ রপ্তানি লাইসেন্স দেওয়া চালু থাকবে।’
আরও পড়ুন- CPIM: বামেদের সম্মেলনের মঞ্চেই ঘুমিয়ে সর্বহারার নেতারা! কিন্তু কেন?
বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক দেশ রাশিয়া। আর দেশটির প্রধান ক্রেতার মধ্যে রয়েছে মিশর ও তুরস্ক। দেশটি প্রধানত গম রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউক্রেনের সঙ্গে প্রতিযোগিতা করে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, বাইরের আঘাত থেকে অভ্যন্তরীণ খাদ্য বাজার রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবারই ইউরোপের বাজারে গমের দাম বেড়ে যায়। চলতি জুলাই থেকে জুন বাজারজাতকরণ মরসুমে রাশিয়ার গম রপ্তানি কমেছে ৪৫ শতাংশ। এই রপ্তানি কমেছে খাদ্যশস্য উৎপাদন কম হওয়া, রপ্তানি কর আরোপ এবং কোটার কারণে।
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখায়েল মিসুসটিন গত সোমবার একটি নির্দেশে স্বাক্ষর করেছেন। সে অনুযায়ী প্রতিবেশী ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নভুক্ত চার দেশে সাদা ও কাঁচা চিনি রপ্তানি বন্ধ থাকবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। একই সঙ্গে গম, রাই, বার্লি ও ভুট্টা রপ্তানি বন্ধ থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।
#Russia
#sugar
#wheat
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…