খবর লাইভ: ফের কয়লাপাচার কাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগামী সাত দিনের মধ্যে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। যদিও এর আগে দিল্লিতে গিয়ে তলবের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল ইডির দফতরে গিয়ে হাজিরা দিতে হবে।
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন। সেখানে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
আরও পড়ুন- CPIM: বামেদের সম্মেলনের মঞ্চেই ঘুমিয়ে সর্বহারার নেতারা! কিন্তু কেন?
বিধানসভা ভোটের আগে কয়লা-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোনকেও। এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেপ্টেম্বর মাসে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
#abhishek banerjee
#Coal scam
#Rujira Banerjee
#Enforcement Diractorate
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…