খবর লাইভ: আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। যদিও ওই সময়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার কথা। এবার
হোম সেন্টারে পরীক্ষা হওয়ায় রাজ্যের সমস্ত স্কুলগুলিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।
সেক্ষেত্রে ভোটের সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া কি আদৌ সম্ভব? ফের সেই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে।
রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে উপনির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। সেক্ষেত্রে উপনির্বাচনের দিনক্ষণ বদলাবে কিনা সেই বিষয়ে রাজ্যের আর্জির প্রেক্ষিতে বুধবার সিদ্ধান্ত জানাতে পারে নির্বাচন কমিশন। উল্লেখ্য, ১১ এবং ১৩ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে।
কোনও স্কুলে যদি বুথ করা হয়, সেক্ষেত্রে দু’দিন আগে থেকে স্কুলটিকে প্রস্তুত করা হয়। ফলে ১২ তারিখ পরীক্ষা না থাকলেও স্কুলে বুথ করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
এক আগে ২ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। যা চলার কথা ছিল ২০ এপ্রিল। কিন্তু, পরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে নতুন রুটিন ঘোষণা করা হয়। যেখানে বলা হয়, ২৬ এপ্রিল পরীক্ষা শেষ হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…