খবর লাইভ : বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড। কিন্তু, ভারত যেভাবে বিশ্বকাপ শুরু করেছিল তাতে সবাই আশা করেছিলেন লড়াইটা দিতে পারবেন মিতালিরা। অথচ
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রানে শেষ হল মিতালিদের ইনিংস।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে অসহায় আত্মসমর্পন করে স্মৃতিরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যিনি শতরান করেছিলেন সেই স্মৃতি এই ম্যাচে আউট হলেন মাত্র ৩৫ রানে। পরপর দু’ম্যাচ ব্যর্থ হলেন অধিনায়ক মিতালি রাজ। ইংল্যান্ডের বিরুদ্ধেও তিনি আউট হলেন মাত্র ১ রানে। অন্যদিকে দীপ্তি শর্মার অফ ফর্ম চলছেই। ১০ বল খেলে তিনি একরানও করতে পারেননি। দলের ৭ জন প্লেয়ার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনি। স্মৃতি, হরমনপ্রীত, রিচা ও ঝুলন দুই অঙ্কের রানে পৌঁছান। সর্বোচ্চ রান করেন স্মৃতি। এরপর ৩৩ রান করেন রিচা ঘোষ। ঝুলন করেন ২০ রান ও হরমনপ্রীত করেন ১৪ রান।
আরও পড়ুন- Higher Secondary Examination: ফের পিছিয়ে যেতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা
২০০৯ সালের পর এই প্রথম ভারতীয় মহিলা দল বিশ্বকাপে এত কম রান করল।চোখ ধাঁধানো বোলিংই বাঁচাতে পারে ভারতকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…