Categories: DistrictState

Job card: শাসকদলের পতাকা ধরলেই মিলছে জব কার্ড! কোথায় জানেন?

কথায় আছে লঙ্কায় যে যায় সেই রাবণ! সময় যত এগোচ্ছে তার বাস্তব প্রতিফলন হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকার বার্তা বারবার দলীয় কর্মীদের কাছে পৌঁছে দিলেও, আদৌ তার সেই বার্তা পাত্তা দিচ্ছে কী শাসক দলের নেতা কর্মীরা? বাস্তব ঘটনা কিন্তু অন্য কথা বলছে।
শাসকদলে যোগ দিয়ে জোড়াফুলের পতাকা ধরলে তবেই পাওয়া যাচ্ছে জব কার্ড! তবেই মিলছে বাংলা আবাস যোজনার ঘর! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। তার একটি ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও (BDO )।
ঘটনার সূত্রপাত চাঁচলের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীকে কেন্দ্র করে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা শ্যামল জানা ( নাম পরিবর্তিত)। ওই BJP কর্মীর দাবি, তাঁকে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস ফোনে জানিয়েছেন জব কার্ড পেতে হলে হাতে তুলে নিতে হবে তৃণমূলের পতাকা। তৃণমূলে যোগদান করলেই মিলবে জব কার্ড ,মিলবে আবাস যোজনার ঘরের বরাদ্দ অর্থ থেকে শুরু করে রাজ্য সরকারের অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর এই ফোন রেকর্ডিংটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
ওই BJP কর্মী জানিয়েছেন, BJP সমর্থক হওয়ার কারণে তিনি সরকারি সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত । এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা রাখি কর্মকার দাসের অঙ্গুলিহেলনকেই এর জন্য দায়ী করেছেন তিনি। অভিযোগ, বাংলা আবাস যোজনার তালিকায় তাঁর নাম থাকলেও সেই প্রকল্পের বরাদ্দ এখনও তার কপালে জোটেনি। গত তিন বছর ধরে জব কার্ডের জন্য পঞ্চায়েতের দরজায় ঘুরলেও তা আজও তিনি পাননি। সোমবার জব কার্ডের জন্য তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী অর্থাৎ বিশ্বজিৎ দাসকে ফোন করতেই তিনি এই প্রস্তাব দিয়েছেন বলে দাবি BJP কর্মীর।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যর স্বামী। তিনি বলেন, এ সব আমি কখনই বলিনি। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। যদিও বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। BJP-র মালদা জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুমিত সরকারের সাফ কথা, BJP করা কী অপরাধ? এলাকার পঞ্চায়েত সদস্য দল দেখে মানুষকে পরিষেবা দিচ্ছেন এটা সত্যি লজ্জার। এ বিষয়ে আমরা BDO-র দ্বারস্থ হব।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago