খবর লাইভ: Army Chopper ভেঙে ফের ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় দুর্ঘটনাটি ঘটে বলে দাবি সূত্রের।
শুক্রবার বেলা ১২টার পর দুর্ঘটনাটি ঘটেছে। বান্দিপোরার গুরেজ এলাকার তুলাইলের গুজরান নাল্লাহতে ভেঙে পড়ে সেনাবাহিনীর ওই হেলিকপ্টারটি। সেনার আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনা জানাজানি হওয়ার পরই দ্রুত উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। সূত্রের দাবি, হেলিকপ্টারটি ভেঙে পড়ার আগেই পাইলট এবং কো-পাইলট নিজেদের বের করে নিতে সক্ষম হয়েছেন। তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সেনার আধিকারিকরাও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি।
গুরেজের মহকুমাশাসক জানিয়েছেন, “ঘটনাস্থলের সঙ্গে আমাদের যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যখনই আমরা কোনও তথ্য হাতে পাব, সঙ্গে সঙ্গে তা সকলকে জানানো হবে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…