খবর লাইভ: “আজ গণতন্ত্রের উৎসবের দিন। আজ থেকেই শুরু হোক আগাম হোলি”, উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে BJP-এর বিশাল জয়ের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যের ভোটারদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান অসংখ্য কর্মী, সমর্থক।
মোদী বলেন, “উত্তরাখণ্ডে পরপর দু’বার বিজেপি সরকার গড়তে চলেছে। এটা নতুন ইতিহাস তৈরি করল দল। গোয়াবাসীও তৃতীয়বার কাজের সুযোগ করে দিয়েছেন বিজেপিকে। প্রধানমন্ত্রী বলেন, “কোটি কোটি মা-বোনেরা আমাদের সুরক্ষাকবচ। তাঁদের সমর্থন আমাদের কাছে আশীর্বাদ। দেশের মহিলারা বিজেপিকেই ভরসা করেন”।
নরেন্দ্র মোদী আরও বলেন, “উত্তরপ্রদেশ সহ চার রাজ্যের ২০২২-এর এই ফল চব্বিশের লোকসভা নির্বাচনের রাস্তা দেখিয়ে দিল। এই সরকার গরিবদরদী, গরিবকল্যাণেই জোর দিয়ে এসেছে। আগামীদিনেও গরিবের কল্যাণেই কাজ করবে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…