খবর লাইভ: রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনকে সহযোগিতা করার জন্য মার্কিন সেনা পোল্যান্ডে পৌঁছেছে। এএফপির খবরে বলা হয়েছে, গতকাল রোববার পোল্যান্ডে মার্কিন সেনাদের একটি বিমান অবরতণ করেছে।
পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়াতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে আমেরিকা। জোসজোও-জেসিওঙ্কা বিমানবন্দরের একটি সূত্র বলেছে, আজ সোমবার মার্কিন সেনাবহনকারী আরও দুটি বিমান পোল্যান্ডে যাওয়ার কথা। এ ছাড়া আজ দিনের শেষে আরও কয়েকটি সেনাবহনকারী বিমান দেশটিতে যাওয়ার কথা।
পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে নির্দেশ দিয়েছেন, তার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাইডনের নির্দেশনা অনুসারে, ইউরোপের এই এলাকায় তিন হাজার সেনা মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৮২ এয়ারবোর্ন ডিভিশনের ১ হাজার ৭০০ সেনা দেশটির নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে পোল্যান্ডে যাচ্ছে। আর জার্মানিতে অবস্থানরত এক হাজার মার্কিন সেনা যাচ্ছে রোমানিয়ায়। এই সেনা মোতায়েনের অংশ হিসেবে মার্কিন বাহিনীর মেজর জেনারেল ক্রিস্টোফার ডোনাহু পোল্যান্ডে গেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…